সরকার-newsedge24

সরকার দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্টের আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৪’ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা মোতাবেক ১৪টি জেলা পরিষদে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদ প্রশাসকরা:

  • নীলফামারী: মো. মিজানুর রহমান
  • লালমনিরহাট: একেএম মমিনুল হক
  • পাবনা: মোহাম্মদ জহুরুল ইসলাম
  • নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক
  • বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা
  • জামালপুর: মো. সিরাজুল হক
  • ঢাকা: মো. ইয়াসিন ফেরদৌস মোরাদ
  • গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
  • মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান
  • নরসিংদী: তোফাজ্জল হোসেন
  • ফরিদপুর: মো. আফজাল হোসেন খান পলাশ
  • হবিগঞ্জ: আহমেদ আলী
  • চাঁদপুর: একেএম সলিম উল্যা সেলিম
  • ফেনী: এমএ খালেক

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *