প্রতারণার ঝুঁকি এড়াতে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহককে কার্ড নম্বর, মেয়াদ, সিভিভি (CVV)সহ সংবেদনশীল তথ্য শেয়ার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এতে ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস, জালিয়াতি, অননুমোদিত লেনদেন এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে:
- অননুমোদিত প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে কার্ড সংক্রান্ত কোনো তথ্য প্রদান করবেন না।
- কার্ড সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করুন।
- কোনো অবস্থাতেই ওটিপি বা কার্ডের তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
- সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সতর্কবার্তা প্রকাশ করেছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা”