উজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব-01095-NewsEdge24

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আজ সোমবার নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। তবে এ সময়েও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

1 comment on “৫ আগস্ট সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *