রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া তেজগাঁও থেকে আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় দুপুর ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ঘটনাস্থলে যানজটের কারণে কিছু ইউনিট সময়মতো পৌঁছাতে পারেনি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: জামিন পেলেন ধানমন্ডিতে গ্রেফতার রিকশাচালক
উল্লেখ্য, এর আগেও ২০১২, ২০১৫, ২০১৬, ২০২০ এবং সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































