দেশে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সরকারি ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মন্ত্রী হওয়ার আগে গুলশানের বাসায় মশার উপদ্রব থেকে বাঁচতে প্রতি মাসে ৫ হাজার টাকা খরচ করতে হতো। ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মঙ্গলবার তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা ডেঙ্গুর জন্য মশা মারার মেডিসিন টেস্ট করেছি। মেডিসিন ভালো। কিন্তু স্প্রে করলে মশাও মরে না, লার্ভাও নষ্ট হয় না। যার প্রমাণ আমি নিজে। মন্ত্রী হওয়ার আগে গুলশানে আমার বাসায় ভীষণ মশা ছিল। তখন আমার ছেলে আমাকে বলতো, বাবা ৫ হাজার টাকা করে মাসে দিতে হবে যে স্প্রে করে তাকে। আমি বললাম কেন। সে বলল, তাহলে মশা থাকবে না, মশা মরে যাবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কীভাবে। সে বলল, যে ওষুধ ছিটায় সে অর্ধেক পানি আর কেরোসিন মিশায়। এক বোতল ওষুধের সাথে যতটুকু কেরোসিন বা পানি মেশানোর কথা, সেখানে সে হাফ বোতল ব্যবহার করে। তাই তাকে ৫ হাজার টাকা করে দিবেন, তাতে সে পুরো বোতল ওষুধ দিবে, তাতে আর মশা থাকবে না। এভাবে তিন মাস টাকা দেওয়া হলে সত্যি আর মশা থাকেনি। এখন বলেন, এমন অবস্থা হলে স্বাস্থ্য ভালো করবেন কীভাবে?”
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের সবাইকে এক লাইনে আসতে হবে। রাজনৈতিক ব্যক্তি, সচিব, ডাক্তার ও প্রশাসন এক সারিতে এসে যখন দাঁড়াবে, একসাথে কাজ করবে, তখনই স্বাস্থ্যসেবার মান বাড়বে।”
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছে। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ সরবরাহ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































