মাহমুদুর রহমান মান্না-newsedge4

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন। হলফনামায় তথ্য গড়মিল থাকাকে মনোনয়ন মাহমুদুর রহমান মান্নার বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের ব্যানারে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তার নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *