প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বর্তমান সরকার মিডিয়াকে গ্রো করতে দিতে চায়। তিনি মনে করেন, সংবাদের জন্য বিটিভির খুব গুরুত্ব এই মুহূর্তে নেই। বেসরকারি মিডিয়াগুলোই আরও দায়িত্ব পালন করুক।
রোববার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ঢাকা কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, “ বিটিভির বাজেট ৩০০ কোটি টাকার বেশি, কিন্তু আয় হয় মাত্র ১৫-১৬ কোটি টাকা। এটি পুরোপুরি অলাভজনক প্রতিষ্ঠান। এটা আদৌ কী দিচ্ছে তা দেখতে হবে। এটা জনগণের টাকা।”
তিনি আরও বলেন, “সরকার বিটিভিকে এমনভাবে ব্যবহার করবে যাতে জনগণের কল্যাণ হয়। বিটিভি জাতীয় টেলিভিশন হিসেবে অনেক রোল প্লে করতে পারে। একই কথা বেতারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি ইতিমধ্যে বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা ভালো কিছু করতে পারব বলে মনে করি।”
ডা. জাহেদ উর রহমান বলেন, “দেশে একটা দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার তৈরি হবে, এটা আমি দেখতে চাই। সরকার ভালো থাকবে যদি চেক অ্যান্ড ব্যালেন্স বজায় থাকে।”
তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যম একটি জটিল ইকোসিস্টেম, তাই সরকার একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “সংবাদের জন্য বিটিভির গুরুত্ব এই মুহূর্তে নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা”