জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-newsedge24

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার ভোরে গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— মো. কালাম মিয়া (৪৭), তার স্ত্রী সালমা আক্তার (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বর্তমানে তারা ফতুল্লার গিরিধারা সাদ্দাম মার্কেটের পাশের একটি নয়তলা ভবনের নিচতলায় থাকেন।

পরিবারের স্বজন মো. রাকিব জানান, ভোরে সালমা আক্তার রান্নার জন্য চুলায় ম্যাচ জ্বালাতে গেলে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে পরিবারের পাঁচ সদস্যই দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

1 comment on “নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *