স্বরাষ্ট্রমন্ত্রী-সালাহউদ্দিন আহমদ-newsedge4

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারব।’ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে রাজধানীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার করবেন আদালত, আমরা সহযোগিতা করব। যেটা আইনানুগ প্রক্রিয়া আছে—সেগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে। আশা করি—বিচার বিভাগ সেই বিষয়টা গুরুত্ব দিয়ে রামিসা হত্যাকাণ্ডের জন্য যেভাবে দ্রুত সময়ে বিচার সম্পন্ন হয়েছে, সেরকম একটা পদক্ষেপ নেবেন।’

গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আবেদন জানান মা ড. নাহিদা বেগম।

আরও পড়ুন: কুমিল্লায় গন্ধমতিতে বাড়ির পাশেই অপ্রতিমের দাফন সম্পন্ন

সে ছিল পরিবারের একমাত্র সন্তান। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত অপ্রতিম। পরে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিনকে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্য মতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *