দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, পাম্পগুলোতে প্রতিদিন নিয়মিত সরবরাহ বজায় রাখা হচ্ছে। তবে মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হওয়ায় পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনের সপ্তম বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়ে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে সিলেটে পাম্প বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্থানে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।” তিনি আরও বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সমস্যাটি এড়িয়ে যাচ্ছেন এবং জানতে চান, কবে এই পরিস্থিতির সমাধান হবে এবং সরকার কবে এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।
জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “সাম্প্রতিক ইরান-সংক্রান্ত ঘটনার পর জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আগে যে তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।”
আরও পড়ুন: ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম
তিনি স্পষ্ট করে বলেন, “পেট্রোল সরবরাহ হচ্ছে না—এটি সঠিক নয়। প্রতিদিনই পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই।”























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “জ্বালানি ঘাটতি নেই, প্যানিকের কারণে পাম্পে লাইন: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী”