ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ বাস দুর্ঘটনা ঘটে।
সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মোহাম্মদ জানান, বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































