দেশে মব কালচার সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে মব কালচার তৈরি হয়েছিল, সেটা এখনো অব্যাহত আছে কি না এবং সামনের দিনগুলোতে এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে।
জবাবে ইসমাইল জবিউল্লাহ বলেন, মব কালচার যখনই হোক, তা অনভিপ্রেত। আশা করি, মব কালচার হবে না, কখনই হওয়া উচিত নয়। তিনি বলেন, সম্প্রতি এ ধরনের স্পষ্ট উদাহরণ তার কাছে নেই। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে যে ধরনের মব কালচার হয়েছিল, সেই ধরনের পরিস্থিতি এখন নেই। তবে এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকে আমরা এনফোর্স করব।
আরও পড়ুন: অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
এই পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মব কালচারের মাত্রা এখন অনেক কমে গেছে। আইনের শাসন যত বাড়তে থাকবে, তত এই মব কালচার কমে যাবে। প্রধানমন্ত্রী যে আইনের শাসনের প্রত্যয় ঘোষণা করেছেন, সেখানে বিরোধী মতের কারণে বা বিরোধী রাজনৈতিক নেতা আজকে হয়রানির মুখে পড়ছেন না।
এই মতবিনিময় সভায় সরকারের ১৮০ দিনের কার্যক্রম এবং সাফল্যগুলোর একটি পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।
























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “দেশে মব কালচার সহ্য করা হবে না: জনপ্রশাসন উপদেষ্টা”