বিএনপি-BNP-flag-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পাচ্ছে ৩৬টি আসন। তবে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ইতোমধ্যে ৭০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার সকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনেই ৫৪৪টি ফরম বিক্রি হয়েছে। শনিবারও ফরম বিক্রি ও জমা গ্রহণ চলছে। দলীয় নেতাদের ধারণা, মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী নেত্রী, মহিলা দলের নেত্রী, সাবেক ছাত্রদল নেত্রী ও তরুণ নেত্রীরা ছাড়াও একাধিক শিল্পীও এবার মনোনয়ন দৌড়ে রয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের পর গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ায় মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা বাড়াটাই স্বাভাবিক।”

তিনি আরও বলেন, দল আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে, যারা দক্ষ এবং সমাজে সুনামের অধিকারী, তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। নয়াপল্টন কার্যালয়ে দলের সহ দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং জানান, শনিবার বিকেল পর্যন্ত সাতশ’র বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবং প্রায় দেড়শ’টি জমা পড়েছে।

নির্বাচনী তফসিল (ইসি):

  • মনোনয়ন দাখিলের শেষ তারিখ: ২১ এপ্রিল
  • মনোনয়ন বাছাই: ২২-২৩ এপ্রিল
  • আপিল: ২৬ এপ্রিল
  • আপিল নিষ্পত্তি: ২৭-২৮ এপ্রিল
  • প্রতীক বরাদ্দ: ৩০ এপ্রিল
  • ভোটগ্রহণ: ১২ মে

আসন বণ্টন অনুসারে, বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা ১টি আসন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *