লিমনের মরদেহ দেশে পৌঁছেছে-newsedge24

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে পাঠানো হয়।

লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)।

এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।

বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে পরিবারের সদস্যরা দাফনের জন্য গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী বুধবার (৬ মে) বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *