জামায়াত আমির-শফিকুর রহমান-jamat-newsedge4

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের সরকারি উদ্যোগকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।”

আরও পড়ুন: ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

তিনি কর আরোপকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে বলেন, “আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।”

1 comment on “মোটরসাইকেলে কর আরোপ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত: জামায়াত আমীর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *