সিএনজি স্টেশন-newsedge24

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি পেট্রোবাংলা চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন এই ব্যবস্থা কার্যকর থাকবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের যাতায়াত সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

মোটরসাইকেলে কর আরোপ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত: জামায়াত আমীর

এদিকে, রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। সরকার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *