রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে আইনমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
ঘটনার মূল আসামি সোহেল রানা (৩৪) বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি স্বীকার করেন, শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং অপরাধ গোপন করতে লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করেছিলেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল রানা। পরে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ: ডিএমপি কমিশনার
ওইদিন রাতে শিশুটির বাবা আবদুল হান্নান পল্লবী থানায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে তাকে ঢাকা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য শিয়ালদী গ্রামে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “রামিসা হত্যা তদন্ত প্রতিবেদন ৭দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর”