সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী-শেখ রবিউল আলম-newsedge24

ঢাকার পার্শ্ববর্তী এলাকা ও দেশের দক্ষিণাঞ্চলসহ আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। নির্বাচনি ইশতেহার অনুসারে ৬৪ জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। যেসব জেলায় এখনো রেল যোগাযোগ নেই, সেগুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

মন্ত্রী বলেন, “আমরা নতুন আরও ১০টি জেলাকে রেল সংযোগের আওতায় আনার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা দিয়েছি। সেগুলোর সম্ভাব্য রেল লাইন ও সার্ভিস প্রসারের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে।”

তিনি জানান, বর্তমানে আখাউড়া-সিলেট, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথসহ বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ধীরাশ্রমে আইসিডি কনটেইনার টার্মিনাল প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। টঙ্গী-আখাউড়া ও লাকসাম-সিলেট অংশে ডুয়েল গেজ ডাবল লাইন এবং ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

1 comment on “১০ জেলায় নতুন রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ সরকারের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *