এলএনজি-newsedge4

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল থেকে আবার শুরু হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস কার্যক্রম।

সকাল সাড়ে ৭টার দিকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে মহেশখালী উপকূলে থাকা কার্গো থেকে ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস খালাস শুরু হয়। এরপর জাতীয় সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ ধীরে ধীরে বাড়তে থাকে। এতে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, শিগগিরই সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।

সকাল ১০টা নাগাদ এলএনজি সরবরাহ বেড়ে দাঁড়ায় প্রায় ৭৩ কোটি ঘনফুটে। একই সময়ে দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট। ফলে এলএনজি ও দেশীয় গ্যাস মিলিয়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট প্রায় ২৩৪ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।

এর আগে, স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের কার্গো গতকাল বৃহস্পতিবার মহেশখালীতে পৌঁছায়। তবে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে খালাস সম্ভব হয়নি। এতে সাময়িকভাবে এলএনজি সরবরাহ কমে প্রায় অর্ধেকে নেমে যায়। তখন একটি ভাসমান টার্মিনাল থেকেই ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *