হল-মার্ক-তানভীর-newsedge24

হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, শনিবার বেলা দেড়টার দিকে তানভীর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে বিকেল ৪টার দিকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তানভীর মাহমুদ ৬০২ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: খেলাপি ঋণের সংকট কাটতে ৫-১০ বছর লাগবে: গভর্নর

উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত হল-মার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির ঘটনায় তানভীর মাহমুদসহ অনেকে দোষী সাব্যস্ত হন। রমনা থানার একটি মামলাসহ একাধিক মামলায় তিনি কারাবন্দী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *