বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবসর ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে একজন শিক্ষক/কর্মচারী গড়ে প্রায় ১৩ লক্ষ টাকা অবসর ভাতা পান। অনিষ্পন্ন ৬৭ হাজার আবেদন নিষ্পত্তি করতে প্রায় ৮,৭১০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে অবসর তহবিলে রয়েছে মাত্র ১,৩০০ কোটি টাকা। ফলে প্রায় ৭,৪১০ কোটি টাকার ঘাটতি রয়েছে।
তিনি আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে আগস্ট ২০২৩ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এগুলো নিষ্পত্তিতে প্রয়োজন প্রায় ৩,১৫০ কোটি টাকা।
আরও পড়ুন: গুমের শিকার পরিবারের জন্য সরকারের বিশেষ ভাতা চালুর উদ্যোগ
সরকার এই আর্থিক সংকট নিরসনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে। আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালু, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং iBAS++ এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে বর্তমান অনিষ্পন্ন আবেদনগুলো ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে। সরকারের লক্ষ্য হলো ভবিষ্যতে অবসর গ্রহণের ৩ থেকে ৬ মাসের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য সুবিধা পান।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “বেসরকারি শিক্ষকদের অবসর ভাতার জন্য প্রয়োজন ৮,৭১০ কোটি টাকা”