খুলনায়-এনসিপি-নেতা-মোতালেব শিকদার-newsedge24

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে (৪২) মাথায় গুলি করা হয়েছে। সোমবার দুপুরে নগরের সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বামপাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার মজিদ সরনি এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।”

আরও পড়ুন: কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

উল্লেখ্য, এ ঘটনার মাত্র ১০ দিন আগে, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *