আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সঙ্গে শিবরাত্রির ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ থাকবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি কার্যকর হবে।
এই ছুটির কারণে দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি চলতি বছরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং সরকারি ছুটির তালিকায় পঞ্চম ছুটি।
এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ছুটির মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া সহজতর হবে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা যাবে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































