পবিত্র রমজান মাসের-newsedge24

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ঘোষণা অনুযায়ী, আজ বাদ এশা দেশের সব মসজিদে তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দিবাগত ভোরে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন শুরু করবেন।

পবিত্র রমজান মাস দীর্ঘ এগারো মাসের পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির অপূর্ব সুযোগ এনে দেয়। এ মাসে আল্লাহ তাআলা ইবাদতপ্রিয় বান্দাদের ক্ষমা করার জন্য বিশেষ আয়োজন করে রাখেন। রমজানে একটি ফরজ আমলের সওয়াব অন্য সময়ের ৭০টি ফরজ আমলের সমান।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে রমজান শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *