মঞ্জুরুল আহসান মুন্সী-newsedge4

আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করেছেন। একইসঙ্গে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার সংবাদমাধ্যমকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

গত ৮ জানুয়ারি চেম্বার আদালত ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সি।

এর আগে হাইকোর্ট ঋণখেলাপির তালিকায় তার নাম স্থগিত করেছিলেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এই আদেশ দেন। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে।

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *