জামায়াতে ইসলামী-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে (হোটেল শেরাটন, বনানী) তাদের ৪১ দফা নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপসহ ২৬টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্ষমতায় গেলে এসব বিষয়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা হবে বলে দলটি অঙ্গীকার করেছে।

ইশতেহারে অগ্রাধিকারপ্রাপ্ত ২৬টি বিষয়:

  • জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ গঠন।
  • বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক রাষ্ট্র।
  • যুবকদের ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায় প্রাধান্য।
  • নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র।
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র।
  • প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন।
  • প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প খাতে ব্যাপক কর্মসংস্থান; সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও বৈষম্য দূরীকরণ।
  • ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কার করে আস্থা ফিরিয়ে বিনিয়োগবান্ধব টেকসই অর্থনীতি।
  • সমানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে কার্যকর গণতন্ত্র।
  • বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মানবাধিকার নিশ্চিতকরণ।
  • জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন।
  • কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়িয়ে কৃষি বিপ্লব।
  • ২০৩০ সালের মধ্যে ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা ও ‘তিন শূন্য ভিশন’ (পরিবেশগত অবক্ষয়, বর্জ্য ও বন্যা-ঝুঁকির শূন্যতা) বাস্তবায়ন।
  • ক্ষুদ্র-মাঝারি ও ভারী শিল্পের বিকাশ, বিনিয়োগবান্ধব পরিবেশ ও ব্যাপক শিল্পায়ন।
  • শ্রমিকদের মজুরি-জীবনযাত্রার মানোন্নয়ন, নারীদের নিরাপদ কর্মপরিবেশ।
  • প্রবাসীদের ভোটাধিকারসহ সকল অধিকার নিশ্চিতকরণ।
  • সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, সকল নাগরিকের সমান অধিকার ও পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা।
  • আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা, গরিবদের জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসা।
  • সমসাময়িক বিশ্বের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার ও বিনামূল্যে শিক্ষা।
  • দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা ও মৌলিক চাহিদা পূরণ।
  • যাতায়াতব্যবস্থা ঢেলে সাজানো, বিভাগীয় শহরগুলোর সঙ্গে দূরত্ব ২-৩ ঘণ্টায় নামিয়ে আনা।
  • নিম্ন ও মধ্যবিত্তের জন্য স্বল্পমূল্যে আবাসন।
  • ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ ও পুনর্জন্ম রোধ।
  • সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু।
  • স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণ।
  • সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন।

আরও পড়ুন: জামায়াত আমির ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন

এই ইশতেহার ঘোষণার মাধ্যমে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে জনগণের কাছে তাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতি স্পষ্ট করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *