রামিসা-newsedge24

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এ সময় রায়ের তারিখও ঘোষণা করা হতে পারে। আজ বৃহস্পতিবার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহের শুরুতেই রায় ঘোষণা করা হতে পারে।

গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থনে সোহেল রানা আদালতে বলেন, “আমার বউটা একদম নির্দোষ, স্যার।” এ সময় বিচারক তাকে থামিয়ে দেন এবং স্বপ্না আক্তারের কাছে জানতে চান তার কোনো বক্তব্য আছে কি না। স্বপ্না আদালতকে বলেন, “আমি কিছু করি নাই, আমি নির্দোষ।”

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ ধরনের বক্তব্যকে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার অপকৌশল বলে মনে করছেন। আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমুল্ল্যাহ জানিয়েছেন, তারা নতুন করে কোনো সাফাই সাক্ষী হাজির করবেন না।

আরও পড়ুন:

রামিসা হত্যা মামলায় নতুন মোড়, ‘ডলার’কে দায়ী করলেন সোহেল

প্রসঙ্গত, গত ১৯ মে পল্লবীতে রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মাত্র পাঁচ দিনের মাথায় ২৪ মে পুলিশ চার্জশিট দাখিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *