প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে গতি আনার লক্ষ্যে এখন থেকে শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানি ও প্লট সুবিধা নেওয়া নিষিদ্ধ করেছেন। মন্ত্রীদেরও বাহুল্য খরচ না করার নির্দেশ দিয়েছেন তিনি। এসব সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শনিবারও দপ্তরে উপস্থিত থেকে কাজ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন—সরকারি সুবিধা নিয়ে কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না। মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহুল্য খরচ এড়িয়ে সাশ্রয়ী ও জনকল্যাণমুখী কাজে মনোযোগী হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *