জামায়াত আমির-শফিকুর রহমান-jamat-newsedge4

বিএনপি বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদী আচরণের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দলটি গণতন্ত্রের কথা বললেও বাস্তবে ভিন্নমত দমন এবং সংঘাতমুখী রাজনীতির দিকে ঝুঁকছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াত আমির অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গিয়ে ‘নব্য ফ্যাসিবাদী’ রূপ ধারণ করেছে এবং মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। তিনি আরও বলেন, গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের অভাবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।”

তিনি অভিযোগ করেন, নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে গিয়ে বিএনপি বারবার সংঘাত ও অস্থিতিশীলতার পথ বেছে নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

একটি টেকসই ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সব দলের মধ্যে সহনশীলতা, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি বলে মন্তব্য করেন জামায়াত আমির। বিরোধী মত দমন না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *