সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা-newsedge24

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুই মাস (৬০ দিন) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা, যারা কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত, তাদের ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ক্ষমতা তারা সারা দেশে প্রয়োগ করতে পারবেন।

নতুন মেয়াদ ১৪ মে ২০২৫ থেকে শুরু হয়ে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে গত ১৩ মার্চ থেকে এই কর্মকর্তাদের জন্য দুই মাসের মেয়াদে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল, যা আগামী ১৩ মে শেষ হবে।

এই ক্ষমতার আওতায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *