প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা হিসেবে নিয়োগ-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জন মন্ত্রী পদমর্যাদায় এবং ৫ জন প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা:

  • মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
  • নজরুল ইসলাম খান
  • রুহুল কবির রিজভী আহমেদ
  • মো. ইসমাইল জবিউল্লাহ
  • ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা:

  • হুমায়ুন কবীর
  • ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
  • ডা. জাহেদুর রহমান
  • ড. মাহদি আমিন
  • রেহান আসিফ আসাদ

এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ জনের মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *