মন্ত্রিসভার প্রথম বৈঠক-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সদ্য শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। বৈঠকে সরকারের নীতি-অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। মোট ৪৯ সদস্যের এই মন্ত্রিসভায় ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা হিসেবে নিয়োগ

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পদমর্যাদায় ৫ জন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *