বেনজীর আহমেদ-newsedge24

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে নিতে আগামী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে গত ১২ জুন দুবাইয়ে ট্রানজিটে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আইন অনুসারে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে লিখিতভাবে প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। অন্যথায় আইনি জটিলতা তৈরি হতে পারে। প্রয়োজনীয় নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে:

  • অভিযুক্তের বিস্তারিত তথ্য, ছবি ও জাতীয়তা সংক্রান্ত বিবরণ
  • অপরাধের ধারা, সর্বোচ্চ শাস্তি ও তদন্ত প্রতিবেদন
  • আদালতের গ্রেপ্তারি পরোয়ানা
  • মামলার ঘটনার বিবরণ

উল্লেখ্য, বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ দুর্নীতির মামলা তদন্ত করছে দুদক।

1 comment on “বেনজীর আহমেদকে ফিরিয়ে নিতে আরব আমিরাতের চিঠি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *