নির্বাচন কমিশন-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। আগামী ৮ এপ্রিল এর তফসিল ঘোষণা করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে। তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল। এই নির্বাচনে সংসদ সদস্যরা ভোটার হিসেবে অংশ নেবেন।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণার পর বিস্তারিত কর্মসূচি জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *